প্রধান সূচি

কচুয়া ইয়াবাসহ একজন আটক

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর হাওলাদার (২১) কচুয়া উপজেলার দক্ষিন মাধবকাঠি গ্রামের আশরাফ উদ্দিন হাওলাদারের ছেলে।

কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে তানভীরকে আটক করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial