কচুয়ার (অবঃ) প্রধান শিক্ষক আঃ রব আর নেই
কচুয়া প্রতিনিধি :
দৈনিক মানবজমিন পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ সুনুর বাবা কচুয়ার (অবঃ) প্রধান শিক্ষক শেখ আব্দুর রব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্য জনিত কারনেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাতে কচুয়াস্থ নিজ বাস ভবনে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিকের বাবার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক সমিতি সাবেক সভাপতি হুমায়ুন কবির, বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালসহ বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
