প্রধান সূচি

স্বরূপকাঠিতে একশ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ১শ পিচ ইয়াবাসহ মিলটন দাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কৌড়িখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তা হতে তাকে ওই ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছে।
গতকাল শুক্রবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। ইয়াবা বিক্রেতা মিলটন দাস উপজেলার স্বরূপকাঠি পৌরসভাধীন ১নং ওয়ার্ডের ওনিল দাসের ছেলে। মিলটন দীর্ঘদিন যাবত নানা কৌশলে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial