বাংলাদেশ আয়ুর্বেদ মেডিকেল এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে বাংলাদেম আয়ুর্বেদ মেডিকেল এসোসিয়েশনের পিরোজপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পাড়েরহাট রোডে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় এসোসিয়েশনের সকল সদস্যদের আইডি বিতরণ করেছেন প্রধান অতিথি পিরোজপুর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন শেখ।
বাংলাদেশ আয়ুর্বেদ মেডিকেল এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান কবিরাজ মোঃ আঃ হালিম খলিখার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশন বরিশাল বিভাগীয় চেয়ারম্যান কবিরাজ মোঃ আঃ হাই মিয়া, বরিশাল বিভাগীয় মহাসচিব কবিরাজ মোঃ নুরুল ইসলাম খান, বরিশাল জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবিরাজ মোঃ আলমগীর মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির মহাসচিব কবিরাজ মোঃ কামাল হোসেন।
Please follow and like us:
« নিখোঁজের ২দিন পর জেলের লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উমিদপুর খাল থেকে শিশুর লাশ উদ্ধার »
