প্রধান সূচি

ব্যাটারি চোর সিন্ডিকেটের তিন সদস্যকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

ইজবাইকের ৯টি চোরাই ব্যাটারিসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ছগির হোসেন (৩৪), শাহজাহান মুন্সি (৩২) ও লিটন হাওলাদার (৩৩ ) নামের এই তিনজনকে হস্তান্তর করা হয়।

ভা-ারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামের আজিজ মুন্সির ছেলে শাজাহান, মঠবাড়িয়া বন্দরের পেট্রোল মবিল ব্যবসায়ী লিটন হাওলাদার এবং জেলার ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া নলকাটা গ্রামের ছগির হোসেন মঠবাড়িয়ার উত্তর মিঠাখালীর গুদিঘাটা এলাকার ইয়াছিন খানের অটোরিকসা গ্যারেজ থেকে ৯টি ব্যাটারি চুরি করে একটি মাহেন্দ্র যোগে ভা-ারিয়া আসার পথে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার ধাওয়া নলকাটা এলাকা থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের হওয়ায় ওই তিন চোর কে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial