প্রধান সূচি

বাগেরহাট ও কচুয়ায় বিজ্ঞান মেলা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমলা পাড়া মাধ্যমিক বিদ্যালয়, চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ ও কচুয়ার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সূর্য্য কান্ত মন্ডল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাওলাদার আমজাদ হোসেন, অনুষ্ঠিত মেলায় ৬৫ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা,অভিভাবক সদস্য হোসনে আরা কবির। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুমন কুমার দাস। অনুষ্ঠিত  মেলায় ৪৫ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অপরদিকে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল হোসেন, মোঃ বিল্লাল শেখ, আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠিত মেলায় ৩৫ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বেলা ১২টায় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবা আইরিন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, ট্রেইনিংঅফিসার তুলি আক্তার, সহকারী শিক্ষক দিলীপ কুমার পাল । আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা এনিলা নাসির, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেখ নূর মুহাম্মদ। অনুষ্ঠিত মেলায় ১৮ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial