প্রধান সূচি

বাগেরহাটের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এম.বি.বি.এস চিকিৎসকের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। দীর্ঘদিন ওই স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসক না থাকায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল  এর ফেলো শাহিদা আক্তার বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব অডিটরয়িমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র। এখানে মোট ২০ হাজার ৩৬৯ জনসাধারনের বসবাস। এরা সবাই প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালমাঠ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু এখানে গত আটমাস ধরে এম.বি.বি.এস চিকিৎসক নাই। যার ফলে এলাকাবাসী সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন এম.বি.বি.এস চিকিৎসককে পদায়নের দাবি জানান শাহিদা আক্তার। এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়ক ফাতেমা সুলতানা, বাগেরহাট জেলা বিএনপি নেতা মোজাফফর রহমান আলম উপস্থিত ছিলেন।

বাগেরহাট সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, চিকিৎসক সংকটের কারনে আমরা উপস্বাস্থ্য কেন্দ্রে গুলোতে এম.বি.বি.এস চিকিৎসক পদায়ন করতে পারছি না। সরকার শীঘ্রই পাঁচ সহস্রাধিক চিকিৎসক নিয়োগ করবেন। এ নিয়োগ হলে আমরা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকদের পদায়ন করব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial