কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
ভাণ্ডারিয়া প্রতিনিধি :
ভাণ্ডারিয়া উপজেলার কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে শামীম (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জেলে জেলার ভাণ্ডারিয়া উপজেলার ২নং নদমুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিংগড়িয়া গ্রামের আঃ ছত্তার হাওলাদারের ছেলে।
স্থানীয়সূত্রে জানাগেছে, বুধবার সকালে বর্তমান ইলিশ মৌসুমে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে কচাঁ নদীতে গেলে সেখানে ওই দিন যে কোন সময় নিখোঁজ হয়। প্রতিদিনের মত বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে না পেয়ে রাতে ভাণ্ডারিয়া থানায় শামীমের স্ত্রী তানিয়া আক্তার একটি সাধারন ডায়েরী করে।
বৃহস্পতিবার সকাল থেকে ভাণ্ডারিয়া থানা, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ স্থানীয়া জেলেরা কচাঁ নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে বলে ভাণ্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান। স্থানীয়রা ধারনা করছে নদীতে জাল পাতার সময় প্রবল শ্রোতের কারনে স্থানীয় একটি ইটের বাটা সংলগ্ন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত কচাঁ নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।
এদিকে স্বামীর খোঁজ না পেয়ে ছয় বছরের শর্মী ও ১০ মাসের শিশুকণ্য তানজিলা নামের কুই কণ্যা সন্তান নিয়ে বিপাকে রয়েছে স্ত্রী তানিয়া।
