ইন্দুরকানীতে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফাইজুল কবির, সাহিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলালা, যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আজাহার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রৃাপ্ত পূরবী রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, উপজেলা মহিলা আওয়াশী লীগের সভানেত্রী দিলরুবা মিলন প্রমুখ।
এছাড়া উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা/ কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে জাতীয় শুদ্ধাচার বিষয়ে সচেতনতা মূল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
