বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউপি চেয়ারম্যান শাহচান মিয়া শামীমের বিরুদ্ধে অনিয়ম, র্দূনীতির অভিযোগ এনে তাকে অপসারন ও তার বিচারের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও ইউনিয়নের সকল সদস্যগন ছাড়াও ইউনিয়নবাসী অংশ গ্রহন করেন। পরে তারা চেয়ারম্যান শাহচান মিয়া শামীমের বিরুদ্ধে অনিয়ম-র্দূনীতির বিভিন্ন অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান শাহচান মিয়া শামীম বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে উৎকোচ গ্রহন করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। সেই সাথে মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, ভিজিএফ কার্ডের চাল আত্মসৎ, কাবিখা, টিআরসহ সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের টাকা নামে বেনামে আত্মসাৎ করেছে। এসব অনিয়ম র্দূনীতির মাধ্যমে চেয়ারম্যান আজ অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। মানববন্ধনে পুটিখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যরা বলেন, চেয়ারম্যান একজন চরিত্রহীন মানুষ। বিভিন্ন সময় সে ইউনিয়নের মহিলা সদস্যদের কু-প্রস্তাব দিয়ে থাকে। আর তার এ কু-প্রস্তাবে রাজী না হওয়ায় চেয়ারম্যান তাদের ইউনিয়ন পরিষদে ঢুকতে বাধা প্রদান করে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওঃ আঃ কাদের, সাধারন সম্পাদক মোঃ শাকিল হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক মিজানুর রহমান খান, আবুল হাসান তালুকদার, মোঃ শিফিকুল ইসলাম তালুকদার, ছাত্রলীগের সভাপতি এসএম মিজানুর রহমান, ইউপি সদস্য এমএ মান্নান মিন্টু প্রমুখ।
