প্রধান সূচি

শোক সংবাদ

আনসার উদ্দীন গাজীর ইন্তেকালে শোক প্রকাশ

ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী আনসার উদ্দীন গাজী (১১০) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া পৌরশহরের ১ নং ওয়ার্ডের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

আনসার উদ্দিন গাজীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদানা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এম.পি) এবং দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষীক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেনসহ ভান্ডারিয়ার বিশিষ্টজনরা।

আজ বুধবার সকাল ৯ ঘটিকায় স্থানীয় কাজীর মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial