মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃতুতে শোক সভা ও দোয়া মিলাদ
ভাণ্ডারিয়া প্রতিনিধি :
ভাণ্ডারিয়া উপজেলার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজ ও বাগেরহাট পিসি কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আসমত আলী আঁকনের মৃত্যুতে কলেজের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় কলেজ অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুন এর সভাপতিত্বে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুম। এসময় আরো বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভাণ্ডারিয়ার সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, এ কলেজের সাবেক শিক্ষক ও বর্তমান আমানউল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কাওসার উদ্দিন জোমাদ্দার, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, শাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু জাফর, প্রভাষক মোঃ জাকির হোসেন খাঁন, মোঃ মাহাবুবুর রহমান, আবু হানিফ জোমাদ্দার, বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, মোঃ অমিন খাঁন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া মরহুমের বড় ছেলে মদীনা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফারুকুজ্জামান আঁকন প্রমূখ।
এসময় মরহুমের পুত্রবধূঁ নিশাত রেজা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শরীফ আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, আসমত আলী আঁকন (৮৭) শনিবার বিকেলে ঢাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরের দিন রবিবার সকালে ভাণ্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভাণ্ডারিয়া তার স্ত্রী মরহুমা ফজিলাতুন্নেছার কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তাঁর মায়ের নামে গ্রামীণজনপদে নারী শিক্ষার অগ্রগতির জন্য ১৯৮৯সালে এ কলেজটি যখন প্রতিষ্ঠা করেন তখন প্রথম অধ্যক্ষ ছিলেন আসমত আলী আঁকন।
