পিরোজপুরে এক যুবককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে তুচ্ছ ঘটনার জের ধরে আমিন খাঁ (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। সোমবার সদর উপজেলার পান্তাডুবি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমিন খাঁ পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের চাঁন খাঁ’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে আমিন খাঁ বাড়ি থেকে পান্তাডুবি এলাকায় যাচ্ছিল। এসময় পান্তাডুবি গ্রামের ফারুক হোসেনের সঙ্গে আমিনের বাক বিতন্ডা হয় এবং একপর্যায়ে ফারুক হোসেন ও তার সহযোগিরা আমিনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমিনের মাথায় এবং শরীরে একাধিক কোপ রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজে হাসপতালে স্থানান্তর করা হয়েছে।
Please follow and like us:
« মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃতুতে শোক সভা ও দোয়া মিলাদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা »
