পাইকগাছা উপজেলা ছাত্রদলের জরুরী সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ছাত্রদলের ইউনিট কমিটি গঠনের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্র দলের আহবায়ক দিপংকর সরদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম-আহবায়ক এসএম নাজমুল হুদা মিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, এএইচএম আরিফ, হেলাল হাফিজ, ইমরান বাসার, জিয়াউর রহমান ও শামীমুর রহমান নান্টু।
Please follow and like us:
« পাইকগাছায় ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত »
