প্রধান সূচি

পাইকগাছায় ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল সোমবার পাইকগাছায় পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পৌরসভার জিরো পয়েন্টে জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে সংগঠনের পৌর সভাপতি শেখ হারুনর রশীদ হিরু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মাসুমা খাতুন, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক ময়নুল ইসলাম, জি এম ইকরামুল ইসলাম ও এস এম রেজাউল হক, শ্রমিক লীগ নেতা শেখ আঃ জব্বার বাবলু, যুবলীগ নেতা গৌরঙ্গ মন্ডল ও সুকুমার ঢালী, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি শেখ আবুল কালাম আজাদ, জীবন কিশোর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগ নেতা আক্তারুজ্জামান সুজা, রতন কুমার ভদ্র, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, শেখ মাসুদুর রহমান, প্রনব কুমার মন্ডল, আসিফ ইকবাল রনি, কাজী রনি, পলাশ রায়, ছাত্রলীগের উপজেলা সভাপতি মসিয়ার রহমান, সাধারন সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌরসভা সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি, পাইকগাছা কলেজ সভাপতি মনোজ মন্ডল, অমিত হালদার, সুমিত বিশ্বাস, রাহুল ঘরামী, রাজেশ সরদার, ধর্মেন্দ সরকার, মেহেদী হাসান, রাফেজ উদ্দিন, রেজাউল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial