প্রধান সূচি

পাইকগাছায় কলেজ ছাত্রীকে যৌন পীড়নের ঘটনায় থানায় মামলা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে যৌন পীড়ন ও মারপিট করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কাওয়ালী গ্রামস্থ জামে মসজিদের সামনে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনের নামে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কাওয়ালী গ্রামের দাউদ গাজীর পুত্র মাসুদ গাজী (২০) একই গ্রামের তাসলিমা বেগমের কন্যা আয়শা সিদ্দিকীকে কলেজে যাওয়ার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। আয়শা সিদ্দিকী ফসিয়ার রহমান মহিলা ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্রী। ১১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে আয়শা সিদ্দিকীকে গ্রামের অমিত মাষ্টারের নিকট প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর পাশে কাওয়ালী জামে মসজিদের সামনে পৌছালে মাসুদ গাজী তাকে একা পেয়ে হাত ধরে টানা-টানি ও ধস্তাধস্তি শুরু করে। আয়শা সিদ্দিকী চিৎকার দিলে মাসুদ গাজীর সহযোগী জুল হোসেন, শাহাদাৎ হোসেন, আসাদ গাজী আয়শাকে এলোপাতাড়ি মারপিট করে রক্তা ফোলা যখম করে। এসময় আয়শা সিদ্দিকী মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ গাজী তার গলা থেকে ০৮ আনা ওজনের একটি সোনার চেন ছিনিয়ে নেয়। যার আনুমানিক দাম ২৩ হাজার টাকা। আয়শার ডাক চিৎকারে তার মা ও বড় বোন বাড়ী থেকে বেরিয়ে আসলে তাদেরকেও আসামীরা বেধরক মারপিট করে রক্তাক্ত যখম করে। তাদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায়  আয়শা সিদ্দিকীর মাতা তাসলিমা বেগম বাড়ী হয়ে মাসুদ গাজীকে ১নং আসামী করে ৪ জনের নামে থানায় মামলা করেছে। মামলা নং- ২৯, তাং ১৯/০৮/২০১৭ ইং। এ ব্যাপারে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান বলেন, থানায় মামলা হয়েছে, ঘটনাটির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial