ইন্দুরকানীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে র্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালীটি ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে শেষ হয়। পরে ইন্দুরকানী আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ গিয়াস উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ভারপাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।
এছাড়া উপজেলার খেজুরতলা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে। খান মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বজলুর রহমান মিন্টু, পত্তাশী এস. দাখিল মাদ্রাসার সুপার মোঃ তাজাম্মুল হোসাইন, সহ-সুপার মাওলানা মোফাজ্জেল হোসাইন, শিক্ষক শহিদুল ইসলাম, মোশারেফ হোসেন বাদশা প্রমুখ।
