প্রধান সূচি

মঠবাড়িয়ায় যুব সংহতির কর্মী সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

জাতীয় যুব সংহতি মঠবাড়িয়া উপজেলা শাখার কর্মী সভা শনিবার পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা।

উপজেলা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম মোস্তফা, জেলা যুব সংহতির সভাপতি বশির আহমেদ, সদস্য সচিব জিএম শহীদ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নুরুজ্জামান লিটন, যুব সংহতি বরগুনা সভাপতি হানিফ হোসেন বাবু, পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তোতা মঠবাড়িয়া উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি ফজলুল হক, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুক, সাংগঠনিক সম্পাদক সাব্বির মৃধা, স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বেল্লাল সরদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial