ভান্ডারিয়ায় ট্রলার ডুবি ৫ লাখ টাকার মালামাল নষ্ট
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়া বন্দরের পুরাতন খেয়া ঘাট সংলগ্ন পোনা নদীতে রবিবার বেলা ১১টার দিকে ভান্ডারিয়া-ভগিরথপুর গামী একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা বানাই এলাকার গৃহিনী শিল্পী রানী (২৫) ও সিংখালী এলাকার আঃ ছালাম মোল্লা (৫৫) নামের দুই যাত্রী প্রাণে বেচেঁ যায়। তবে ট্রলারের মালিক রিয়াজ ও চালক সরওয়ার পলাতক রয়েছে।
ভান্ডারিয়া বন্দর বাজার ব্যবস্থানা কল্যাণ সমিতির সভাপতি আঃ ছালাম খোন্দকার জানান, ট্রলারটি সিমেন্ট, লোহা ও মুদিমনোহরি মালামালা নিয়ে বেলা ১১টার দিকে ভগিরথপুরের উদ্দেশ্যে ঘাট ছেড়ে দিয়ে পুনরায় যাত্রী নেয়ার জন্য ঘাটে আসার সময় জোয়ারের অতিরিক্ত চাপ এবং ট্রলারে অতিরিক্ত মালামাল থাকায় ভাড় সামলাতে না পেড়ে ডুবে যায়। তাতে মঙ্গলসাহার দোকানেরই প্রায় ৩লাখ টাকার মাল ছিল।
প্রাণে
বেঁচে যাওয়া যাত্রী শিল্পী রানী জানান, ট্রলার পুনরায় ঘাটে ভিড়তে গিয়ে নদীর মোড় ঘোড়ার সময় এক দিকে কাত হয়ে পড়লে ট্রলারে পানি ঢুকতে দেখে আমি ও অপর এক যাত্রী ট্রলারের জানালা দিয়ে বাহিরে বের হয়ে সাতারকেটে তীরে উঠি।
এদিকে ট্রলারটি উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরী আব্দুল হাই তালুকদার ও দলবল নিয়ে চেষ্টা করছে। ডুবুরীরা পানিতে ডুবে থাকা ট্রলারটিতে পানি ভর্তি ড্রাম ঢুকিয়ে ইঞ্জিন চালিত স্যালো ম্যাশিন দিয়ে সেই পানি অপসারন করে ট্রলারের ভিতরে থাকা মালামাল উদ্ধারের চেষ্টা করছে। রাত ১২টার পর জোয়ারের পানি বৃদ্ধি পেলে ট্রলারটি উদ্ধার করা যাবে বলে সর্বশেষ সন্ধ্যা রাতে জানিয়েছেন বাজার ব্যবস্থানা কল্যাণ সমিতির সভাপতি আঃ ছালাম খোন্দকার।
ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, অতিরিক্ত সিমেন্ট বোঝাইয়ের কারনে ট্রলার ডুবি ঘটেছে। তবে যে দুজন যাত্রী ছিল তারা অক্ষত রয়েছে, স্থানীয় ডুবুরীরা ট্রলার উদ্ধারের চেষ্টা করছে এবং চালক ও মালিক পলাতক রয়েছে।
উল্লেখ্য; এই রুটে ট্রলার যোগে বানাই, সিংখালী, ভগিরথসহ দক্ষিণের অনেক কলেজ শিক্ষার্থী চলাচল করে থাকে।
