বাগেরহাট ও কচুয়ায় বিজ্ঞান মেলা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্র অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা,অভিভাবক সদস্য হাফেজ মওলানা আব্দুল হামিদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধীমান কান্তি পাল,শারমীন আক্তার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আশীষ কুমার পাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ জাকির আমীন। বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী (বিজ্ঞান ক্লাবের প্রচার সম্পাদক) রুবিনা আক্তার লিয়া প্রমুখ। অনুষ্ঠিত মেলায় ৩২ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে কচুয়ার সি.এস. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, মোঃ এনামুল হক, সুকেন চন্দ্র হালদার, মোঃ জামাল হায়দার, সুদেব কুমার, মোঃ খায়রুল বাসার আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার প্রমুখ। অনুষ্ঠিত মেলায় ৩৪টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
