প্রধান সূচি

বাগেরহাটে মুক্তিপনের দাবীতে অপহৃত দু’ব্যবসায়ীকে উদ্ধার ॥ গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি :

জেলার ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে মুক্তিপনের দাবীতে অপহৃত দু’ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া অপহৃতা সুশান্ত রায় বাদী হয়ে ৫’জনকে আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে মুক্তিপনের টাকা পরিশোধ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ছদ্ধবেশে পুুলিশ দু’জনকে ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে আটক করে। পরে আককৃতদের তথ্য অনুযায়ী অপরজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মোঃ মতিয়ার মোল্লার ছেলে রুবেল মোল্লা ওরফে ডলার (২৬) ও রাজপাট গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে রুবেল সরদার (২৮) ও একই গ্রামের মোসলেম শেখের ছেলে এনামুল শেখ (৩০)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে মোংলার বুড়িরডাঙ্গা গ্রামের মৃত কিরন রায়ের ছেলে সুশান্ত রায় ও দিগরাজ এলাকার দুলাল ঘোষের ছেলে তপন ঘোষ প্রাইভেটকার যোগে ঢাকা থেকে বাড়ী ফেরার পথে ফকিরহাট বিশ^রোড এলাকার একটি হোটেলে খাবার খায়। এসময় তারা গাড়ীতে গেলে অপহরনকারীরা তাদেরকে ভয়ভীতি দিয়ে প্রাইভেটকারসহ রাজপাঠ এলাকার বিপ্লব হাজরার বাড়ীতে আটকে রাখে। এরা দুজন মোংলার দিগরাজ এলাকার চিংড়ি ও মিষ্টি ব্যবসায়ী। পরে অপহরণকারীরা তাদের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এক পর্যায়ে অপহৃতার পরিবার এবিষয়টি পুলিশকে অবহিত করে।

তিনি আরও বলেন, দাবীকৃত মুক্তিপনের টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অপহৃত সুশান্ত রায়ের স্ত্রী নমিতা রায় ও পুলিশের সাদা পোশাকে একটি দল ছদ্ধ বেশে শনিবার ফকিরহাট ডাকবাংলা সামনে আসতে বলে। এসময় তারা মুক্তিপন নিতে আসলে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের পুলিশের জিজ্ঞাসাবাদে অপরনকারীরা স্বীকার করেছে মুক্তিপনের দাবীতে তাদের অপহরন করা হয়েছিল বলে ওসি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial