প্রধান সূচি

বাগেরহাটের শ্রীপুর রাধা গোবিন্দ মন্দিরে চুরি

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নে শ্রীপুর-জয়পুর সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতের অজ্ঞাত চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটায়। গতকাল রবিবার সকালে এলাকাবাসি পুলিশে খবর দিলে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সুজন সাহা বলেন, শবিবার রাতে মন্দিরের সেবায়িত পাশের বাড়িতে প্রতিরাতের ন্যায় ঘুমিয়ে পড়েন। পরের দিন (রবিবার) সকালে এসে দেখেন মন্দিরের তিনটি তালা ভেঙ্গে প্রতিমার গায়ে থাকা আড়াই ভরি ওজনের স্বর্নের গহনা ও পুজারীদের দান করা নগদ আনুমানিক ২০হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial