১৭তম মৃত্যু বার্ষিকীতে স্মৃতিচারণ সভায় এমপি হেপী বড়াল
কালিদাস বড়ালের খুঁনীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করতে হবে
চিতলমারী প্রতিনিধি :
‘কালিদাস বড়াল ছিলেন দক্ষিণাঞ্চলের প্রাণের মানুষ। এলাকার যে কোন সংকটে তিনি ছিলেন আস্থার প্রতীক। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের প্রিয় ব্যক্তিত্ব তার অন্যন্য সাধরণ জনপ্রিয়তার কারণে তিনি দেশের সর্ব কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর জনপ্রিয়তা ঈর্শান্বিত হয়ে কতিপয় নরপশুরা তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। অবিলম্বে কালিদাস বড়ালের হত্যাকারীদের ফাঁিরর দড়িতে ঝুলতে হবে। এই বাংলায় কালিদাস বড়ালের খুঁনীদের ঠাই হবেনা’। কালিদাস বড়ালের ১৭ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রয়াত কালিদাস বড়ালের সহধর্মীনি ও খুলনা বাগেরহাট (৩১১) আসনের সংসদ সদস্য মিসেস হেপী বড়াল।
রবিবার কালিদাস বড়ালের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কালিদাস বড়াল স্মৃতি মহা বিদ্যালয়ের উদ্যোগে সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রয়াত কালিদাস বড়ালের বড় ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-বাগেরহাট (৩১১) আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস হেপী বড়াল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যাণেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, জেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, বাগেরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রাণী দেবদনাথ। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুখময় ঘরামী, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, আওয়ামী যুবলীগ সভাপতি উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শেখ মুজিবুর রহামন, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম লিটন মুন্সী, উজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদগ মুন্সীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার সর্বস্তরেরণ জন সাধারণ। স্মরণ সভার আগে সকাল ৯ টায় সর্বস্তরের জনসাধারণ ও কালিদাস বড়াল স্মৃতি মহা বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালিদাস বড়ালের সমাধিতে পুষ্পর্ঘ্য অর্পণ করেন। সকাল ১০ টায় একটি শোক র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ ছাড়া চিতলমারী সদর বাজারে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রী-শ্রী রাধা-গোবিন্দ মন্দির আখড়া বাড়িতে দিনব্যাপি নানা কর্মসুচি গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে জননন্দিত নেতা এ্যাড. কালিদাস বড়াল নির্মম ভাবে নিহত হন। তাঁর মৃত্যুর পর থেকে যথাযত মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
