প্রধান সূচি

কচুয়ায় সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা আটক

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া থানা পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য লাভলু কোটাল (৩৫)কে আটক করে। সে কচুয়া উপজেলার পিংগুড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল কোটালের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংগুড়িয়া এলাকা থেকে এসআই, সাখায়েতুল ইসলাম, তরিকুল ইসলাম ও এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশের অন্যান্য সদস্যরা মিলে রাতভর অভিযান চালিয়ে লাভলুকে আটক করে। তার বিরুদ্ধে কচুয়া, মোরেলগঞ্জসহ বিভিন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial