ইন্দুরকানীতে যুবলীগের শোক দিবসের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা
ইন্দুরকানী প্রতিনিধি :
জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্দুরকানী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকরামুল সিকদারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে সাটানো ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইন্দুরকানী থানায় সাধারন ডায়রী করেছেন ঐ যুবলীগ নেতা।
জিডি সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে আগস্ট মাসের প্রথম দিকে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক শ্রদ্ধাঞ্জলীর ব্যানার ও ফেস্টুন সাটানো হয়। কিন্তু ইন্দুরকানী বাজার থেকে ঘোষেরহাট বাজার পর্যন্ত সাটানো ৫/৬ টি ব্যানার, ফেস্টুন গত ১৮/৮/১৭ ইং তারিখ রাতের আধারে দুর্বৃত্তরা ছিড়ে ও নস্ট করে ফেলে। এ ঘটনায় গত ১৭ আগস্ট ইন্দুরকানী থানায় যুবলীগ নেতা ইকরামুল সিকদার একটি সাধারন ডায়রী করেন। যার নম্বর-৬২২।
এদিকে এ ঘটনার পর শনিবার রাতে আবারো দুর্বৃত্তরা ইন্দুরকানী কলেজ সংলগ্ন রাস্তার সামনে গাছে সাটানো আরো একটি ব্যানার ছিড়ে ফেলে বলে অভিযোগ করেন ঐ যুবলীগ নেতা।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকরামুল সিকদার বলেন, আমার নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষ একটি গ্রুপ আমাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারাই আমার উপর ইর্ষান্বিত হয়ে এ ধরনের কাজ করেছে এবং তাদের এ ধরনের তৎপরতা এখনও চলছে বলে তিনি অভিযোগ করেন।
