প্রধান সূচি

সদর উপজেলা পরিষদের আলোচনা সভায় ডা. মোজাম্মেল

বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে

বাগেরহাট প্রতিনিধি :

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, দেশকে কলংকো মুক্ত করতে হলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যিনি নিজের জীবন নিয়ে কখনো চিন্তা করেননি। সব সময় এদেশের মানুষের উন্নয়ন ও সুখ শান্তির কথা ভেবেছেন।

শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, যে মানুষটি দেশের স্বার্থে যৌবনের ১৪টি বছর কারাগারে বাস করেছেন। শেষ পর্যন্ত এদেশের মানুষকে ভালবেসে নিজ জীবনও উৎসর্গ করতে হয়েছে তাকে।

আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তৃতায় বাগেরহাট সদর আসনের এমপি এ্যাড. মীর শওকাত আলী বাদশা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবকাঠামো থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপী বড়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, এমপিপতœী বেবী মোরশেদা খানম, জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন খানম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেমরতা ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন, ডেমা ইউপি চেয়ারম্যান মোঃ মনি মল্লিক, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম,গোটাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শমসের আলী, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান শংকর প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial