পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে পিরোজপুরে শনিবার দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম হাওলাদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আফতাবউদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ইতিপূর্বে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরে বাংলা পাবলিক লাইব্রেরি এই প্রতিযোগিতায় বিজয়ীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার হিসেবে প্রদান করছে। এবং আনুসাংগিক খরচ বহন করছে। আজকের কুইজ প্রতিযোগিতায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র অংশ নেন এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়ে পুরস্কার গ্রহণ করেন। এসময় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন গৌতম চৌধুরী।
