প্রধান সূচি

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে চিতলমারীতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

চিতলমারী প্রতিনিধি :

২০০৫ সালের দেশ ব্যাপী জঙ্গীদের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা কলেজে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ সিরিজ বোমা হামলার প্রতিবাদে কলেজ ছাত্রলীগের উদ্যোগে একটি কালো পতাকা মিছিল ক্যাম্পাস থেকে বেড় হয়ে কলেজ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় প্রশাসনিক ভবনের সামনে এক পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মুন্সীর সঞ্চালণে ও সভাপতি আবু তালেব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্যাণেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ। পথ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রেজা, উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, সাবেক জিএস রাকিব হাসান প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চিতলমারীর সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ মণ্ডল, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রবীন হীরা, টুটুল শেখ. সপ্তর সম্পাদক শুভ কর্মকারসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial