প্রধান সূচি

টর্চারসেলে নির্যাতন বন্ধ করুন- ইন্দুরকানীতে শোক দিবসের আলোচনা সভায় ওসিকে এমপি আউয়াল

ইন্দুরকানী প্রতিনিধি :

টর্চারসেলে নির্যাতন বন্ধ করুন। থানায় বিচার শালিসের নামে দালাল চক্রের মাধ্যমে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে। শালিসী করতে হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরের মাধ্যমে বিচার শালিস করান। ইন্দুরকানী থানার ওসিকে উদ্যেশ্য করে পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মাঠে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের একাংশের ডাকা জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

থানার ভারপাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্যেশ্য করে তিনি বলেন, ইন্দুরকানী উপজেলার মানুষ শান্তি প্রিয়। এ এলাকার শান্তি শৃংখলা ন্ষ্ট করতে থানায় কখনোই দুষ্ট লোককে প্রশ্রয় দিবেন না। টর্চারসেল করে যদি অহেতুক কাউকে নির্যাতন করেন, আর যদি এ ধরনের কোন অভিযোগ আমার কানে আসে তাহলে ঈদের পর থেকে এর ভিডিও ফুটেজ নিয়ে আইজিপিকে দেখাব এবং আইজিপিকে নিয়ে থানা পরিদর্শণ করাব। তখন কিন্তু আপনার কোন জবাব দেয়ার উপায় থাকবেনা।

তিনি দলীয় নেতাকর্মিদের উদ্যেশ্য করে বলেন, দলের মধ্যে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্রকারীরা যাতে আপনাদের কোন ভাবে বিভ্রান্তি করতে না পারে সেজন্য সবসময় সজাগ থাকবেন।

তিনি তার মেজ ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের উদ্যেশ্য করে বলেন, পারলে আজকের পর থেকে এই মাঠে ৫’শ লোক সমবেত করে বক্তব্য দিক। তা পারবে না। তিনি বলেন, কোন মন্ত্রী বা উপ-মন্ত্রী আসুক আপনারা আমাদের ছাড়া দলীয় কোন সভা সামবেশে আসবেন না। তবে শোক সভায় উপজেলা আ. লীগের সভাপতি, সাধারন সম্পাদক, যুবলীগের সভাপতি সহ ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ অধিকাংশ নেতাকর্মি উপস্থিত ছিলেন না।

ইন্দুরকানী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি দিলীপ সন্যাসী, এ্যাড. শাহ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস মজিবুর রহমান খালেক, নেছারাবাদ পৌর মেয়র ও জেলা আ.লীগের সদস্য গোলাম কবির, মহিলা আ.লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইরাদ, জেলা পরিষদের প্যানেল মেয়র সফিকুল ইসলাম সুমন, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ইমরান, ইন্দুরকাণী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সিকদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন গাজী, জেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক ওয়ালিদুজ্জামান ওয়ালিদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন বাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর করিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শেখ জাহিদ হোসেন। পরে দোয়া মোনাজাত শেষে তবারক বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial