ইন্দুরকানীতে এহসান গ্রুপ পিরোজপুর সদস্যদের মৃত্যু দাবি ও মেয়াদ উত্তীর্ণের চেক বিতরণ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে এহসান গ্রুপ পিরোজপুরের সদস্যদের মৃত্যু দাবি ও মেয়াদ উত্তীর্ণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধ্য ঢেপসাবুনিয়া ঈদগাহ্ মাঠে সমাজসেবক মোঃ তৈয়ব আলী মৃধার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঈমাম মাওলানা শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি জাকারিয়া আল কাশেমী, মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা মোঃ ফেরদৌস, মাওলানা মোফাজ্জেল হোসাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন প্রমুখ। পরে এহসান গ্রুপের সদস্য মৃত শাফিয়া বেগমের মৃত্যু দাবির চেক ও ৪ জন সদস্যের জমাকৃত টাকার মেয়াদম উত্তীর্ণ হওয়ায় লাভ সহ তাদেরকে টাকা দেওয়া হয়।
Please follow and like us:
« কচুয়ায় টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেনা মেধাবী ছাত্র নাফিজ (পূর্ববর্তি সংবাদ)
