প্রধান সূচি

গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :
কচুয়া গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডল সমরেশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং রাঢ়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তাছলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বরুন কান্তি পাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিন্টু কুমার সেন। এ সময় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা খাতুন, শাহিনা আক্তার, শিকদার মতিয়ার রহমান,আস বাংলাদেশের সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদার, বিদ্যালয়ের, বিজ্ঞান ক্লাবের সভাপতি তৃষা শীল প্রমুখ। অনুষ্ঠিত মেলায় ৭২ টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial