ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে পিরোজপুরে শিশু কল্যান ব্যবস্থাপনা কমিটির ধন্যবাদ জ্ঞাপন
স্টাফ রিপোর্টার :
শিশু কল্যান নিশ্চিত করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কমিউনিটি পর্যায় ৯টি শিশু কল্যান ব্যবস্থপনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জামাল হোসেন। মরিচাল শিশু কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজনু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, সংস্থার ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার এডোয়ার্ড কে. এইচ. বাবুল, প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়, মনিটরিং অফিসার সানজিদা রহমান, শিশু সুরক্ষা কর্মকর্তা সুজিত হালদার প্রমুখ।
মরিচাল শিশু কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আবুয়াল খন্দকারের সঞ্চালনায় উক্ত সভায় কমিটির সদস্যদের পরবর্তি পর্যায় গ্রাম ভিত্তিক উন্নয়ন কমিটি গঠন বিষয়ক আলোচনা করা হয়। এসময় স্বাস্থ্য প্রকল্পের ট্রানজিসন বিষয়ে আলোচনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার পংকজ কাপালী।
পরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে শিশু কল্যাণ ব্যবস্থাপনা কমিটির ১৪৪জন সদস্যকে একটি করে ছাতা উপহার দেয়া হয়।
