প্রধান সূচি

বাগেরহাটে যুবককে পিটিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজন হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুত্ব জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাটসালা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহত সুজন হাওলাদার বেমরতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মিরা ও আব্দুল হাই দম্পত্তির ছেলে।

হাসপাতালে চিকিৎসাধিন সুজন হাওলাদার ও তার মা মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মিরা জানান, ভাটসালা গ্রামের ভ্যান ষ্ট্যান্ডে একটি চায়ের দোকানে বসে ছিলো সুজন। এসময় একই এলাকার আলামিন শেখ, বাপ্পি শেখ ও ফয়সাল শেখ মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালিন মন্তব্য করতে থাকলে সুজন তার প্রতিবাদ করে। বাকবিতন্ডর এক পর্যায়ে তারা সুজনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে এবং তাদের লাঠির আঘাতে সুজন মাটিতে লুটিয়ে পরে। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মারপিটের ঘটনার পর আহত সুজনের মা মৌখিকভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial