প্রধান সূচি

বাগেরহাটে আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি :

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করায়, জাতীয় সংসদকে হেয় করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার উদ্যোগে আদালত চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক ওজিয়ার রহমান পিকলু, জিপি এমএম মোজাফ্ফর আলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফকির মনসুর আলী, প্রফল্লু কুমার পাল, মিলন কুমার ব্যার্নাজী, শরৎ কুমার  মজুমদার, মোঃ এনামুল হোসেন, মোঃ ফয়সাল আরেফিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যা বলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial