প্রধান সূচি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম জয় :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে আজ বুধবার বিকেলে শহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাউন ক্লাব প্রাঙ্গণের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলেল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সুপ্রম কোর্টের আইনজীবী এডভোকেট শ, ম, রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি স্বাচিব নেতা ডাঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা কমিটির উপদেষ্টা এডভোকেট চন্ডীচরণ পাল, খান এনায়েত করিম ও অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক জেলা জজ আব্দুস সালাম সিকদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক থান বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী ও এডভোকেট মোস্তফা কামাল, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মশিউর রহমান মহারাজ, জেলা কৃষক লীগ সভাপতি চান মিয়া মাঝি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল আহসান জিয়া, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফযসাল মাহবুব শুভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, সহ-সভাপতি সানাউল্লাহ সানা, সুমন সিকদার, মেজবাউদ্দিন সাবু, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, ভিপি এস এম বায়েজীদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

অন্যদিকে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের আরেক অংশের উদ্যোগে অনুরূপ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বলে জেলা যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খালেকের বরাতে শহরে মাইকিং করা হচ্ছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial