প্রধান সূচি

পাইকগাছায় মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় দুঃস্থ ও হতদরিদ্র নারীদের সাবলম্বি করার লক্ষে সোনালী মুরগী পালনের উপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী জাইকার সহায়তায় ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ প্রশিক্ষণ এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল কবির ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণে ৩০ জন দুস্থ ও হতদরিদ্র নারী অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial