মঠবাড়িয়ায় শোক দিবস পালন
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগ স্ব স্ব কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন।
পরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, সরকারী কলেজ, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজ, কেএম লতীফ ইনস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসা, মোমিনিয়া দাখিল মাদ্রাসা, ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, সাবরেজিষ্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারীরা শোক র্যালীতে অংশগ্রহণ করেন।
শেষে উপজেলা পবিষদ নিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, মুক্তিযুদ্ধ কালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, স্বাচিপ নেতা ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ফারুক, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা। বক্তারা সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের বাদী জানান।
আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত পাঁচজন যুবকের মাঝে নগদ ত্রিশ হাজার করে দেড় লাখ টাকা বিতরণ করেন। অপর দিকে হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাংক ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিকে, স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর, বিশেষ অতিথি পরিচালনা পরিষদের সদস্য জাহিদ উদ্দিন পলাশ। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, সাবেক প্রধান শিক্ষক নুর হোসেন মোল্লা, পরিচালনা পরিষদের সদস্য মো. মাসুদ, সাংবাদিক নিজামুল কবির মিরাজ ও শিক্ষক আনিসুর রহমান প্রমূখ।
এছাড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি পরিচালনা পরিষদের সভাপতি আরিফ-উল-হক। এসময় বক্তব্য রাখেন, স্বাচিপ নেতা ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান আকন প্রমূখ।
