ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোক র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি এবং দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ।
বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রষিদ তারিক, জেপির উপজেলা সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জল হাওলাদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার প্রমূখ।
বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শণী করা হয়।
