প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় শোক দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহদাৎ বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী পিরোজপুরে আজ মঙ্গলবার যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। সকালে বঙ্গবন্ধু চত্তরে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, প্রশাসন ও বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক বিশাল শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি একেএমএ আউয়াল এমপি, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লায়লা পারভিন প্রমুখ।

এছাড়া শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর উপর প্রমান্য চিত্র প্রদর্শন, যুবকদের আত্ম কর্মসংস্থানের লক্ষে যুব ঋণ চেক ও সনদপত্র বিতরণ, সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে কোরাআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহরের পুরাতন পৌরসভা রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত এবং দুপুর দুই টায় তোবারক বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য  ও পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, শহরের সদর রোডে অবস্থিত আওয়ামী লীগের নির্মানাধীন ভবনে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। পরে দুপুর দেড় টায় ভবনের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক তোবারক বিতরণ করেন।।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial