প্রধান সূচি

অভিযোগটি স্পর্শকাতর, তদন্ত হওয়া দরকার

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলায় মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনে দেখা দিয়েছে বিপত্তি। এর আগে স্বাধীনতা দিবসেও এ ধরনের বিদ্যুৎ বিভ্রাট থাকায় বিষয়টিকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে শহরের দায়িত্ত্বশীল ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের দাবি বিষয়টি স্পর্শকাতর,তদন্ত হওয়া দরকার।

জানা যায়, মঙ্গলবার ভোর ৭ টার দিকে পিরোজপুর ওজোপাডিকোর আওতাধীন সকল স্থানে বিদ্যুৎ চলে যায়। এরপর কয়েকঘন্টা অপেক্ষা করার পরে বিদ্যুৎ না আসায় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার চেষ্টা করে বিভিন্ন সংগঠন। কিন্তু বিদ্যুৎ বিভাগের দায়িত্ত্বশীল সকল কর্মকর্তার ফোন বন্ধ পাওয়া যায়। অন্য সব দিন বিষয়টি নিয়ে তেমন গুরুত্ত্ব না দেয়া হলেও মঙ্গলবারের বিষয়টি ছিল ভিন্ন। জাতীয় শোক দিবসের নানা কর্মসূচী সকাল ৯ টা থেকে শুরু হবার কথা থাকায় এ বিদ্যুৎ বিভ্রাট অনেকটা টক অব দি টাউনে পরিনত হয়। অভিযোগ ওঠে , গুরুত্ত¦পূর্ন দিবসে এ বিদ্যুৎ বিভ্রাট পরিকল্পিত মানবসৃষ্ট। আর এ বিষয়ে পিরোজপুর বিদ্যুৎ বিভাগের সব সময় একই উত্তর পার্শ্ববর্তী বাগেরহাট থেকে লাইন ফল্ট। একই ভাবে গত স্বাধীনতা দিবসের দিনও বিদ্যুৎ বন্ধ থাকার অভিযোগ ওঠে। বিদ্যুৎ বন্ধ থাকার কারন জানার জন্য উর্ধতন সবার ফোন বন্ধ পাওয়ায় ওজোপাডিকোর কন্ট্রোল রূমে যোগাযোগ হলে জানান, বাগেরহাট থেকে লাইন ফল্ট করেছে। কর্মকর্তারা লাইন চেকে গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial