বাগেরহাটে জন্মাষ্টমী পালিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাট শহরের হরিসভা মন্দিরে রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অখিলেশানন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবণীশ চক্রবর্তী সোনা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, লিটন সরকার।
আলোচনা সভা শেষে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা শহরে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে।
এছাড়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নানা বাদ্যযন্ত্র নিয়ে এক শোভাযাত্রা বের হয়। এতে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, ওসি মোঃ কবিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজসহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়।
