প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি :
কেক কাটা, আলোচনা সভা ও স্মরণিকা ‘উপকূল’ এর মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও সিজেএফবি’র সাধারণ সম্পাদক আজাদ হোসেন, এস ডব্লিউ নিউজ এর নির্বাহী সম্পাদক এডভোকেট শিবু প্রসাদ সরকার, সিজেএফবি’র সহ-সভাপতি আফরা নাজলীন।
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, সাংবাদিক গাজী মোঃ আব্দুল আলীম, মিজানুর রহমান মিজান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিজেএফবি’র সদস্য স ম নজরুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, পাইকগাছা থানা শাখার সার্চ মানবাধিকার বাংলাদেশ এর সভাপতি আবুল হাশেম, শিক্ষক দিপক মন্ডল, জয়ন্ত কুমার মন্ডল প্রমুখ।
