পাইকগাছায় মাদকসেবী ৩ যুবক আটক
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় মাদকসেবী ৩ যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর বাজারে অভিযান চালিয়ে মাদকসেবন করার অভিযোগে বাতিখালী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চন্দ্র মন্ডল (২৭), এসএম শহীদুল্লার ছেলে সাফাত ইসলাম হিরো (২৬) ও ভিলেজ পাইকগাছা গ্রামের রজব গাজীর ছেলে ইকরামুল গাজী (২১)কে আটক করে।
ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটককৃতদের সোমবার সকালে ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় প্রতিবন্ধীর বসতবাড়ীর নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ »
