প্রধান সূচি

জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :
জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার সকালে পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া মন্দির থেকে বের হয়ে শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খালেক, এডভোকেট চন্ডীচরণ পাল, পূজা পরিষদের সভাপতি বিমল মন্ডল, সম্পাদক বাবুল হালদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ডঃ তপন বসু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক সুনীল চক্রবর্তী প্রমুখসহ হিন্দু ধর্মালম্বি বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে কালিবাড়ীতে আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর কারণে জন্মাষ্টমী অনুষ্ঠান বাদ্য-বাজনা বিবর্জিত ছিল।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial