প্রধান সূচি

কচুয়ায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন গৃহবধূ রূপা বেগম (২৫)। রবিবার রাত সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের পরিবার সুত্রে জানা গেছে, পিরোজপুর জেলার চালিতাখালী গ্রামের মানজারুল শিকদার তার স্ত্রীকে বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে মারপিট করতো। রবিবার বিকালে পুনরায় মারপিট করলে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এলাকাবাসি তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ বেলফার হোসেন জানান, বিকাল ৫টা ১০ মিনিটে রূপা বেগমকে কীটনাশক পান করার কারনে  কচুয়া হাসপাতালে পরিবারের লোকজন নিয়ে আসেন। তখন থেকেই কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করেন। অতিরিক্ত বিষপান করার কারনে রাত ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত গৃহবধূ কচুয়া উপজেলা টেংরাখালী গ্রামের মৃত গণি শিকদারের মেয়ে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial