প্রধান সূচি

বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :

বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা তাঁতীলীগ।

রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাগেরহাট জেলা তাঁতীলীগ। মানববন্ধনে বাগেরহাট জেলা, পৌর, সদর উপজেলা তাঁতী লীগের শত শত নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিনা তালুকদার, জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদ আহমেদ, সহ-সভাপতি বরকত আলী মীর, যুগ্ম সম্পাদক লিটু দাস, তাঁতী লীগ নেতা সজীব শিকদার, মিজান ফকির, পৌর তাঁতীলীগের সভাপতি মিঠু খান, জাহিদ হোসেন, মুকুল শেখ, রাজীব হাওলাদার, শাহানা পারভীন মুক্তা, ইয়াসমিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসির রায় হয়ে যাওয়ার ৭ বছর পরও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতি আজ হতাশ ও চিন্তিত। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার আহবান জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial