পাইকগাছায় দুই চিংড়ি বিক্রেতাকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ২ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে রবিবার সকালে পৌর সদরের মৎস্য আড়ৎদারী মার্কেটে অভিযান চালিয়ে চিংড়ি অপদ্রব্য পুশ করার অভিযোগে বিক্রেতা গোলাম রসুল বিশ্বাস (২৫) ও সুদীপ (১৮) প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ, এসআই সুকুমার বিশ্বাস ও পেসকার সাকিরুল ইসলাম।
Please follow and like us:
« পাঠ্যপুস্তকের পর এবার ছোট শিক্ষার্থীদের প্যাকেটজাত খাবারেও ভারতীয় সিরিয়ালের নাম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় তেঁতুলতলা স্কুলের মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন »
