দানবীর ফসিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, ফসিয়ার রহমানের স্ত্রী আলহাজ্ব ফাতেমা রহমান, ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, সুরাইয়া বানু ডলি, আজিজুর রহমান মালি, জিএম রশীদুজ্জামান, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, জিএম ইকরামুল ইসলাম।
প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক এসএম হাফিজুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মুসফিকা হুমায়ুন কবির পিন্টু, হোসনেয়ারা খানম, ইতি বৈরাগী, গাজী নূর মোহাম্মদ, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, ইমদাদুল হক, ডাঃ জয়দেব রায়, শিক্ষার্থী জয়শ্রী রায়, প্রাপ্তি ব্যানার্জী, আসমাউল হুসনা, আশিকা সুলতানা নীশি, মুসলিমা রহমান পান্না, সুমাইয়া রহমান তিশা, পাপড়ি দাশ ও কান্তা রায়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন।
এর আগে ফসিয়ার রহমান স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে অত্র কলেজের ৬জন মেধাবী শিক্ষার্থীকে পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
