প্রধান সূচি

জেলা পরিষদ চেয়ারম্যানের ভাঙ্গা ব্রিজ পরিদর্শন

ভান্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ আজ রবিবার সকালে জেলার চরখালী-মঠবাড়িয়া- পাথরঘাটা সড়রের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্সী বাজার সংলগ্ন এলাকায় ভেঙ্গে যাওয়া মাদার্সী বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে জেলা পরিষদ চেয়ারম্যান ব্রিজটি দ্রুত মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করেন।

এদিকে, সড়ক ও জনপথ বিভাগের দাবি ব্রিজটির ধারণ ক্ষমতা সর্বাধিক পাঁচ টনের কথা থাকলে ট্রাক দুটিতে অতিরিক্ত ওজন হওয়ায় কারনে ব্রিজটি ভেঙ্গে গেছে। এ বিষয়ে  ট্রাকের মালিকের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি জিডি করেছে নির্বাহী প্রকৌশলী।

ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ট্রাক ও ট্রাকে থাকা পাথর জব্ধ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে দুটি পাথর বোঝাই ট্রাক একসাথে ব্রিজে উঠলে ব্রিজটি অতিরিক্ত ভারে ভেঙ্গে পড়ে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial