জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরূপকাঠীতে নাগরিক শোক র্যালি ও সভা
স্বরূপকাঠী প্রতিনিধি :
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরূপকাঠি পৌরসভা কর্তৃক নাগরিক শোক র্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পৌর ভবন থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে পৌর মিলনায়তনে মেয়র মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্ত্যব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহীদ হোসেন, কাজী সাখাওয়াৎ হোসেন, মোঃ মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক মোঃ শওকত আকবর, সহকারী অধ্যাপক সঞ্জিব কুমার দাস, কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, রতন কুমার দত্ত, মোঃ জাহীদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
Please follow and like us:
« বঙ্গবন্ধু’র পলাতক খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা পরিষদ চেয়ারম্যানের ভাঙ্গা ব্রিজ পরিদর্শন »
